মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচন : চেয়ারম্যান পদে ২ : সদস্য পদে ১ জনের মনোনয়ন দাখিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচন : চেয়ারম্যান পদে ২ : সদস্য পদে ১ জনের মনোনয়ন দাখিল

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, মৌলভীবাজার প্রতিনিধি :

Manual3 Ad Code

আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন ও সদস্য পদে একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

Manual8 Ad Code

২৩ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। বিকেল সাড়ে ৪টায় স্বতন্ত্র প্রার্থী এমএ রহিম (সিআইপি) মনোনয়নপত্র দাখিল করেন।

Manual2 Ad Code

এছাড়াও জেলা পরিষদের ৬নং ওয়ার্ডে উপ নির্বাচনে সদস্য পদে একমাত্র মাহবুবুর রহমান মান্না মনোনয়নপত্র দাখিল করেছেন।

Manual3 Ad Code

গত ১৫ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১৬ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র ক্রয়। মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ তারিখ ছিল ২৩ সেপ্টেম্বর। বাছাইয়ের তারিখ ২৬ সেপ্টেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কমকর্তা মো. আলমগীর হোসেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!