কুলাউড়ায় উপজেলা ছাত্রলীগের সম্পাদক রুমেল গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

কুলাউড়ায় উপজেলা ছাত্রলীগের সম্পাদক রুমেল গ্রেফতার

  • শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৯ নভেম্বর ) ভোররাতে রাজধানীর বাড্ডা এলাকায় একটি বাসা থেকে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলীসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

Manual5 Ad Code

গ্রেফতারকৃত রুমেল কুলাউড়া পৌরসভার  উছলাপাড়া এলাকার বাসিন্দা মো. জামাল মিয়ার ছেলে। এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কুলাউড়া থেকে আত্মগোপনে চলে যান ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে তার নামে কুলাউড়া থানায় দু’টি মামলা রয়েছে। মামলায় এজাহারনামীয় আসামি হওয়ায় কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

Manual6 Ad Code

বিগত দিনগুলোতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলসহ তার সহযোগীরা কুলাউড়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। সাংবাদিকসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত হুমকি-ধামকি দিতেন। ১৮  জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্রলীগের সভাপতি তায়েফ ও সাধারণ সম্পাদক  রুমেলের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী নিয়ে দা, চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয় সাধারণ ছাত্রদের উপর। এসময় হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এছাড়া ৩ আগস্ট রুমেল তার বাহিনী নিয়ে হকিস্টিকসহ শোডাউন দিয়ে পুরোশহরসহ স্কুল চৌমুহনী ও রেলস্টেশন চৌমুহনী এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক ছড়ান। এসময় তারা পুলিশের সঙ্গে অবস্থান নিয়ে ছাত্রদের আন্দোলনে বাধা দেন এবং ৪ ছাত্রকে পুলিশ দিয়ে আটক করান।

Manual6 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাতে ঢাকার বাড্ডা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুলাউড়ার সাধারণ সম্পাদক রুমেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় দুটি মামলা রয়েছে। আসামীকে ঢাকা থেকে কুলাউড়ায় নিয়ে আসা হচ্ছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!