হংকংয়ের সাথে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

হংকংয়ের সাথে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহীত

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক :: এএফসি এশিয়ান গ্রুপ বাছাইয় পর্বে হংকংয়ের সাথে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের। হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচ ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ০-১ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে বাংলাদেশ। পরে ম্যাচের ৮৪ মিনিটে বদলি ফুটবলার ফাহিম বাম প্রান্ত থেকে ক্রস করেন। ফাহমিদুল সুন্দরভাবে হেডে বল নামিয়ে রাকিবকে দেন। রাকিব সুন্দরভাবে প্লেসিংয়ে গোল করেন।

Manual2 Ad Code

দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে হংকং দশ জনের দলে পরিণত হলে ম্যাচে যেন ‘লাইফলাইন’ পায় বাংলাদেশ৷ মিডফিল্ডের মাঝামাঝি জায়গায় বাংলাদেশের শমিতকে সাইডলাইনের পাশে ফাউল করেন অলিভার গেরবিগ। জাপানিজ রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন। এরপর দশজনের হংকংকে চেপে ধরে বাংলাদেশ। তাতে গোলও আদায় করে নিয়েছে।

Manual5 Ad Code

এর আগে ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় স্বাগতিক হংকং। তবে ৮৪ মিনিটে বাংলাদেশের পক্ষে সে গোল শোধ করেন ফরোয়ার্ড রাকিব হোসেন।

Manual4 Ad Code

হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে হামজাদের শুরুটা মন্দ হয়নি। স্বাগতিকদের আক্রমণ সামাল দিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা। তবে অভিজ্ঞ ডিফেন্ডার তারিক কাজী হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে বক্সের ভেতর পেছন থেকে ফাউল করে বসলে পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা।

Manual2 Ad Code

জাপানিজ রেফারি পেনাল্টির বাঁশির সঙ্গে হলুদ কার্ড দেখান। স্পট কিকে ম্যাট ওর-এর গোল করতে ভুল হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!