আত্রাইয়ে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে রবিশস্য চাষে ঝুঁকেছে কৃষক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

আত্রাইয়ে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে রবিশস্য চাষে ঝুঁকেছে কৃষক

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ::

Manual1 Ad Code

নওগাঁর আত্রাইয়ে পরপর দু’বার বন্যায় এলাকার কৃষকদের আমন চাষের স্বপ্ন ম্লান করে দিয়েছে। প্রথমবার বন্যার পর কিছুটা আশাবাদি হয়ে আমনচাষের প্রস্তুতি গ্রহন করতে যাবে ঠিক সে মুহুর্তে আবারও বন্যায় তছনছ হয়ে যায় কৃষকদের সব আশা ভরসা। ফলে এবারে আমনের ভরা মৌসুমেও আর চোখে পড়ছে না আমন ধান কাটা মাড়াইয়ের ব্যস্ততা। তাই এলাকার কৃষকরা আমন হারিয়ে এবার ঝুঁকেছেন রবিশস্য চাষে। অন্যান্য বারের মত এবারও রেকর্ড পরিমান জমিতে রবিশস্যচাষ করা হচ্ছে।

উপজেলার ৮ইউনিয়নের বিভিন্ন মাঠে মাঠে চলছে কৃষকদের রবিশস্য চাষের ব্যপক প্রস্তুতি। এতোমধ্যেই বিভিন্ন মাঠে আলু ভূট্টাসহ বিভিন্ন রবিসশ্য বোপন ও রোপন সম্পন্ন করেছে কৃষকরা। এবারে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রবিশস্যচাষ করা হবে বলে কৃষকরা মনে করছেন।

Manual8 Ad Code

আত্রাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে রবি মৌসুমে উপজেলার ৮ইউনিয়নে ১০ হাজার হেক্টরের অধিক জমিতে রবিশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন মাঠ থেকে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে কৃষকরা দ্রুত রবিশস্য চাষে আতœনিয়োগ করছেন। এতেকরে আগাম জাতের আলু ও ভূট্টা উৎপাদন করে বাজারজাত করলে কৃষকরা ব্যাপক লাভবান হবে বলে অভিজ্ঞ মহলের ধারনা। রবিশস্যের দাম বাজারে ভাল থাকায় এবং সাংসারিক নিত্য প্রয়োজনীয় খাদ্য সংকট মেটাতে কৃষকদের মাঝে রবিশস্যচাষের যথেষ্ট অগ্রহ পরিলক্ষিত হচ্ছে। রবিসশ্য উৎপাদনে খরচ অনেক কম কিন্তু লাভ বেশি হওয়ায় তারা আরও অধিক আগ্রহী হয়ে পড়েছেন। বেওলা গ্রামের আলী আহমদ বলেন, অন্যান্যবারের তুলনায় আমরা অধিকহারে আলু ও ভূট্টাচাষ করছি। যেহেতু ভূট্টা উৎপাদনে খরচ কম অথচ লাভ বেশি তাই আমরা ভূট্টাচাষেই অধিক ঝুঁকে পড়েছি।

Manual1 Ad Code

উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক আজাদ আলী প্রামানিক বলেন, গতবার আলুচাষ করে আমরা ভাল লাভবান হয়েছি। এ জন্য এবার আগাম আলুচাষ করছি। এবারে বিলম্বিত বন্যা আমাদের রবিসশ্যচাষে কিছুটা প্রভাব ফেলেছে। বিলম্বিত বন্যা না হলে আমরা আরও আগে আলুচাষ করে অধিক লাভবান হতে পারতাম।

Manual3 Ad Code

এ বিষয়ে আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাউছার হোসেন বলেন, কৃষকরা আলু, ভূট্টা, সরিষাসহ বিভিন্ন ফসলের বীজ ক্রয় করে যেন প্রতারিত না হয় এ জন্য উপজেলা পর্যায় থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হয়। এ ছাড়াও অল্প খরচে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা যেন রবিসশ্য উৎপাদন করতে পারে এ জন্য বিভিন্নভাবে আমরা তাদেরকে পরামর্শ প্রদান করছি। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews