কুলাউড়ায় চেয়ারম্যান নির্বাচনে জামানত হারালেন নৌকার প্রার্থীসহ ২ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

কুলাউড়ায় চেয়ারম্যান নির্বাচনে জামানত হারালেন নৌকার প্রার্থীসহ ২ জন

  • বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচনে জামানত হারিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক সি.এম. জয়নাল আবেদীন। এছাড়াও এ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খয়রুল আমিন চৌধুরী টিপুরও জামানত বাজেয়াপ্ত হয়েছে।

Manual5 Ad Code

জানা যায়, এ নির্বাচনে চশমা প্রতীকে মাত্র ৪৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) খোরশেদ আহমদ খান সুইট। তিনি পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আব্দুল মোক্তাদির মুক্তার পেয়েছেন ৩২৪০ ভোট।

আর আনারস প্রতীকে মো. খয়রুল আমিন চৌধুরী পেয়েছেন ১০১৮ ভোট। চারজন প্রার্থীর মধ্যে সবচেয়ে কম ৯৬৬ ভোট পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সি.এম. জয়নাল আবেদীন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯টি ভোট কেন্দ্রের ১৩ হাজার ৪৩৬ ভোটের মধ্যে ৮ হাজার ৫৯৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

Manual4 Ad Code

মোট প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগও না পাওয়ায় আনারস প্রতীকের মো. খয়রুল আমিন চৌধুরী ও নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক সি.এম. জয়নাল আবেদীনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!