কুলাউড়ায় ব্যবসায়ী রহস্যময় নিখোঁজ : উৎকন্ঠায় পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা

কুলাউড়ায় ব্যবসায়ী রহস্যময় নিখোঁজ : উৎকন্ঠায় পরিবার

  • রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বাসিন্দা আব্দুল মনাফ (৩২) নামক এক ব্যবসায়ী শনিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন।

Manual5 Ad Code

তিনি কুলাউড়া শহরের সর্ববৃহৎ মার্কেট মিলিপ্লাজার মনাফ টেলিকমের সত্বাধিকারী। রোববার বিকাল পর্যন্ত সম্ভ্যাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোন সন্ধ্যান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সরেজমিনে বাড়িতে গেলে মনাফের ছোট ভাই সুমন আহমদ জানান, শনিবার রাত ৯ টার দিকে দোকান বন্ধ করে উত্তরবাজার থেকে কবুতরের খাবার (ফিড) এবং টিফিন কেক কিনে স্থানীয় একটি সিএনজি অটোরিক্সায় করে আরও ৪ জন যাত্রীসহ জয়চন্ডী ইউনিয়নের আলমপুর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন মনাফ। কিন্তু রাত ১১ টা পর্যন্ত মনাফ বাড়িতে না ফেরায় তার ব্যবহৃত মোবাইলে ফোন দিলে তা বন্ধ দেখায়।

এসময় সুমন আহমদ স্থানীয় বাজারে গিয়ে ওই সিএনজি অটোরিক্সা চালক এবং স্থানীয় যাত্রীদের কাছে মনাফের ব্যাপারে জানতে চাইলে তারা জানান, রাত প্রায় সাড়ে ৯ টার দিকে কালাচান্দের পুলের পাশে রাস্তার মুখে মনাফ নেমে যান। সারা রাত সম্ভ্যাব্য সকল স্থানে খোঁজ করেও মনাফের কোন সন্ধ্যান পাননি।

Manual1 Ad Code

মনাফের ছোট ভাই সুমন আহমদ আরও জানান, তাদের বাড়ির ১০০ ফুট সামনে রাস্তায় মনাফের আনা কবুতরের খাদ্য (ফিড), একটি জুতা এবং দুটি স্থানে বেশ রক্ত পড়ে থাকতে দেখেন। যা দেখে তাদের সন্ধেহ আরও বেড়ে গেছে। এদিকে মনাফের কোন খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজনের কান্না আর আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। এলাকার লোকজনসহ শহরের ব্যবসায়ীরা মনাফের বাড়িতে গিয়ে ভীড় করছেন।

Manual6 Ad Code

তাৎক্ষনিক খবর পেয়েই রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। সকালে আবার ওসি বিনয় ভূষণ রায়, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখইসহ মিলিপ্লাজার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীগন মনাফের বাড়িতে যান। তারা সকলেই মনাফের দ্রুত সন্ধানের দাবিতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, খবর পেয়ে দু’দফা পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। সন্ধানে পুলিশ তৎপর রয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!