কুলাউড়ায় দুই মেয়রসহ ১১ প্রার্থীকে অর্থদন্ড!  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

কুলাউড়ায় দুই মেয়রসহ ১১ প্রার্থীকে অর্থদন্ড! 

  • রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

Manual3 Ad Code

স্টাফ রিপোর্ট :: 

কুলাউড়া পৌরসভার আসন্ন ১৬ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণকারী ২ মেয়র ও ৯ কাউন্সিলারসহ ১১ প্রার্থীকে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লংঘন করায় রোববার (০৩ জানুয়ারি) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এর নেতৃত্বে এ জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

Manual8 Ad Code

জানা যায়, রোববার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল ও অফিস সহকারী কাজী মো. আনোয়ার হোসেনসহ কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গাড়িতে একাধিক মাইক ব্যবহার, নির্দিষ্ট সাইজের চেয়ে অতিরিক্ত সাইজের পোস্টার ব্যবহার ও দোকানপাটসহ বিভিন্নস্থানে স্টিকার লাগানোর অপরাধে দুই মেয়রসহ ১১জন প্রার্থীকে মোট ৪৩ হাজার টাকা অর্থদণ্ড করে জরিমানা আদায় করা হয়।

Manual3 Ad Code

যাদের বিরুদ্ধে অর্থদণ্ড করা হয়েছে তাঁরা হলেন- মেয়র প্রার্থী সিপার উদ্দিন আহমদ (নৌকা) ৮ হাজার টাকা ও স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া (জগ) ৮ হাজার টাকা, ১নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলার প্রার্থী সুফিয়া বেগম চৌধুরী ৩ হাজার টাকা, ২নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলার প্রার্থী রাজিয়া সুলতানা চৌধুরী ৩ হাজার টাকা ও রেহানা পারভিন ২ হাজার টাকা,

৩নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলার প্রার্থী নারগিস আক্তার ২ হাজার টাকা ও সুমাইয়া রহমান ৩ হাজার টাকা, ৩নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী কামাল আহমদ ৩ হাজার টাকা, ৫নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী জহির খান ৩ হাজার টাকা ও হারুনুর রশীদ ভূঁইয়া ৫ হাজার টাকা এবং ৩নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী জহিরুল ইসলাম খান ৩ হাজার টাকাসহ মোট ১১জন প্রার্থীকে ৪৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনের পূর্বমুহূর্ত পর্যন্ত মোবাইল কোর্টের এমন অভিযান অব্যাহত থাকবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!