কুলাউড়ায় নৌবাহিনীর ভুয়া অফিসার পরিচয়দানকারী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় নৌবাহিনীর ভুয়া অফিসার পরিচয়দানকারী আটক

  • শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন থেকে নৌবাহিনীর ভুয়া অফিসার পরিচয়দানকারী আব্দুল সামাদ (৩৩) কে আটক করেছে র‌্যাব ৯। আটক সামাদ ফেঞ্চুগঞ্জ থানার মাইজগ্রামের মো. আব্দুল শহীদের পুত্র। ২৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে র‌্যাব তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করে।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি দল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একজন অফিসার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণাকারী আব্দুল সামাদকে ভাটেরা ইউনিয়নের হোসেনপুর গ্রাম থেকে আটক করে। আটককৃত আব্দুল সামাদ নিজেকে নৌবাহিনীর অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করতো বলে র‌্যাবের কাছে অভিযোগ ছিলো।

আটক নৌবাহিনীর ভুয়া অফিসার পরিচয়দানকারী আব্দুল সামাদের কাছ থেকে নৌবাহিনীর ভুয়া আইডিকার্ড, পাসপোর্ট ও মোবাইল ফোন জব্দ করে র‌্যাব।

Manual2 Ad Code

র‌্যাবের অভিযানে নেতৃত্ব দেন মেজর শওকাতুল মোনায়েম ও এএসপি আফসান-আল-আলম।

Manual6 Ad Code

আটক আব্দুল সামাদকে শনিবার বিকেলে কুলাউড়া থানায় সোপর্দ করে র‌্যাব। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় রায় জানান, আটক সামাদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!