জুড়ীতে নদী দখলের অপচেষ্টা ঠেকালো এলাকাবাসী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

জুড়ীতে নদী দখলের অপচেষ্টা ঠেকালো এলাকাবাসী

  • শনিবার, ১৯ জুন, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

নদীর পাড়ঘেঁষে থাকা বেশ কিছু জমিতে বিভিন্ন ধরনের ফসলের আবাদ করেন আশপাশের লোকজন। স্থানীয় একদল লোক ওই জমি দখলের চেষ্টা চালান। এ সময় আশপাশের কয়েক জন নারী ছুটে গিয়ে তাদের বাধা দেন। ঘটনাটি বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউপির উত্তর ভবানীপুর এলাকায় ঘটেছে।

Manual8 Ad Code

উপজেলা ভূমি অফিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উত্তর ভবানীপুর গ্রামের পাশ দিয়ে জুড়ী নদী প্রবাহিত। সেখানে ধামাই টি এস্টেট গার্ডেন শীলঘাট মৌজায় ৫৪১ নম্বর দাগে ৭ একর ৫০ শতক জমি নদী শ্রেণির রয়েছে। এর মধ্যে প্রায় ২ একর পলিতে ভরাট হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে আশপাশের হতদরিদ্র লোকজন সেখানে বিভিন্ন ধরনের ফসলের আবাদ করে থাকেন। কয়েক দিন ধরে স্থানীয় একটি পক্ষ ওই জমি দখলের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছিল। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ওই পক্ষের কিছু লোক জমিটি দখলের উদ্দেশে অস্থায়ীভাবে ঘর নির্মাণের জন্য টিন ও বাঁশ নিয়ে সেখানে যাচ্ছিলেন। টের পেয়ে জমির আশপাশের বাড়িঘরের ১৫-২০ জন নারী পথরোধ করে তাদের আটকান। খবর পেয়ে এর কিছু সময় পর জুড়ী থানার পুলিশের একটি দলও সেখানে পৌঁছে যায়। এর আগেই দখলের চেষ্টায় জড়িত লোকজন পালিয়ে যায়।

শুক্রবার দুপুরে সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দা আবেদা বেগম, সাজেদা বেগম, শেলি বেগমসহ আরও ৪-৫ জন মহিলা জানান, গত বুধবার উপজেলা চেয়ারম্যান এমএ মোঈদ ফারুকের ছোট ভাই এলাকার বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী এমএ মোনেম মনু কয়েক জন লোক দিয়ে জমিটি মাপজোখ করতে যান। এ সময় তিনি জমিটি কিছু গরিব মানুষকে দেওয়ার কথা বলেন। তারা অভিযোগ করেন, পরে শাহ আলম নামের স্থানীয় এক বাসিন্দা লোকজনকে দিয়ে জমিটি দখলের চেষ্টা চালান। পরে বিষয়টি সহকারী কমিশনার (ভুমি) ও থানার ওসিকে মুঠোফোনে জানানো হয়। এর পেছনে প্রভাবশালী ব্যক্তিদের মদদ রয়েছে।

Manual7 Ad Code

তবে শাহ আলম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। কে বা কারা জমি দখলের চেষ্টা চালিয়েছে, সেটাও তার জানা নেই। তিনি কাজে বাইরে ছিলেন। পুলিশের ফোন পেয়ে ছুটে এসে তার ওপর অভিযোগ শুনে বিস্মিত হন বলে দাবি করেন।

Manual4 Ad Code

ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান জানান, ওই জমিটি নদীর। এটা বন্দোবস্ত দেওয়ার কোনো নিয়ম নেই। দখলের চেষ্টার বিষয়টি তিনি জেনেছেন। জমির সীমানা চিহ্নিত করে এটা সরকারি সম্পত্তির কথা উল্লেখ করে সেখানে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews