জুড়ীতে চা শ্রমিকদের সংবাদ সম্মেলনে শ্রমিক বান্ধব গেজেট প্রকাশের দাবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও

জুড়ীতে চা শ্রমিকদের সংবাদ সম্মেলনে শ্রমিক বান্ধব গেজেট প্রকাশের দাবি

  • বুধবার, ২৩ জুন, ২০২১
জুড়ী :: চা শ্রমিকদের নিম্নতম মজুরির গ্রেজেট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনের একাংশ। ছবি :: এইবেলা

Manual4 Ad Code

জুড়ী প্রতিনিধি:: নিম্নতম মজুরী বোর্ড কর্তৃক টি গার্ডেন শিল্প সেক্টরে নিযুক্ত ১৩ জুন ২০২১ নিম্নতম মজুরী বোর্ড কর্তৃক “টি-গার্ডেন” শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণীর শ্রমিকদের জন্য নিম্নতম মজুরী হারের খসড়া সুপারিশ ২০২১ এ কতিপয় সুপারিশ বাতিল করে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রমিক বান্ধব গেজেট প্রকাশের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক জুড়ী ভ্যালী কার্যকরী পরিষদ।

Manual5 Ad Code

২৩ জুন সকাল সাড়ে ১১ টায় জুড়ী ভ্যালী কার্যকরী পরিষদের অফিসে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান চা শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত জুড়ী ভ্যালীর ৩৬ টি চা বাগানের প্রতিনিধিরা। তাদের পক্ষে জুড়ী ভ্যালী কার্যকরী পরিষদের সভাপতি কমল বোনার্জী বলেন, গত ২২ অক্টোবর ২০১৯ তারিখে চা শ্রমিকদের নি¤œতম মজুরী বোর্ড গঠন করা হয়। প্রায় ২ বছর পর নিম্নতম মজুরী বোর্ড চা শিল্প সেক্টরে কর্মরত সকল শ্রমিকদের জন্য যে মজুরীর সুপারিশ করেছে তাতে আমরা হতাশাগ্রস্ত। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, প্রত্যেক শ্রমিকের মজুরী ৩০০ টাকা করা অথচ এই দাবিকে তারা অগ্রাহ্য করেছে।

Manual5 Ad Code

এছাড়াও খসড়া গেজেটের সুপারিশ সাত বাতিল করে দীর্ঘ দুই বছর অন্তর অন্তর চা সংসদ ও চা শ্রমিক ইউনিয়নের মজুরী ছাড়াও উৎপাদন শিলতার সিদ্ধান্ত সমবোঝার মাধ্যমে করা দাবি জানান।

Manual4 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন জুড়ী ভ্যালী কার্যকরী কমিটির উপদেষ্টা সজল কান্তি বাউরী,জুড়ী ভ্যালী কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার পাল,সহ সভাপতি শ্রীমতি বাউরী,ধামাই বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি যাদব রুদ্র পাল,রতনা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুমন ঘোষ,সাধারন সম্পাদক পরিমল বুনার্জী,পাথারিয়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মোহনলাল,সাধারণ সম্পাদক জয় বুনার্জী ,সমনবাগ চা বাগান পঞ্চায়েত সভাপতি কন্দ্র মুন্ডা,সাধারন সম্পাদক কালিপ্রসাদ ধর,(কাপনা পাহাড় চা বাগান ডিভিশনের)কাশকিতা চা বাগান পঞ্চায়েতের সাধারণ সম্পাদক সম্পাদক নূর মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!