মৌলভীবাজারে শ্রীহট্ট সাহিত্য সংসদ গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

মৌলভীবাজারে শ্রীহট্ট সাহিত্য সংসদ গঠন

  • সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:- সৃজনশীল চেতনায় উজ্জীবিত কিছু মানুষ মৌলভীবাজারের শেরপুরে গঠন করেছেন শ্রীহট্ট সাহিত্য সংসদ। এ উপলক্ষে গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শেরপুরস্থ সংগঠনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি নূরুল ইসলাম কে সভাপতি ও কবি ইয়াসিন সেলিম কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

Manual8 Ad Code

১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য পদে মনোনীত পদ-পদবীধারীরা হলেন সহসভাপতি আব্দুস সামাদ আজাদ, যাদব সুত্রধর, ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, প্রভাষক শাকের আহমেদ, সাংগঠনিক সম্পাদক লিটন দেব জয়, কোষাধ্যক্ষ দেবাশিষ চৌধুরী, প্রচার সম্পাদক জুয়েল আহমদ,  দফতর সম্পাদক ফাহাদ আহমদ শিপন, সাংস্কৃতিক সম্পাদক বিধান রায়, সহ-সাংস্কৃতিক সম্পাদক মিতু রায়, আইটি সম্পাদক হেলাল মোহাম্মদ, নির্বাহী সদস্য আবুল হোসেন, রাশেদ হোসেন ও জাকারিয়া কবির। অন্যদিকে এ সাহিত্য সংসদের উচ্চতর নীতি নির্ধারক হিসেবে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলীকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews