ইতালির মনফালকনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ইতালির মনফালকনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

ইতালি প্রতিনিধি ::

বেলুন উড়িয়ে জাকজমকপূর্ণ ভাবে প্রবাসী ক্রিকেটারদের অংশগ্রহণে ইতালির মনফালকনে শুভ উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রীড়াসংস্থা ইতালির সার্বিক ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাস রোম ইতালির রাষ্ট্রদূত শামীম আহসান। বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির মনফালকনে শাখার আয়োজনে এই টুর্নামেন্টে সর্বমোট দশটি দল অংশগ্রহণ করছে।

জাহাঙ্গীর সরকারের সভাপতিত্বে নুরুল আমিন হাওলাদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিহিত হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মনফালকনে শহরের মেয়র সহ রোম দূতাবাসের প্রথম সচিব আরফানুল হক, জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি হাজি ইদ্রিছ ফরাজী , সভাপতি হাজি জসিম উদ্দিন ,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ,ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল ,যুগ্ম সম্পাদক আবু তাহের।

Manual7 Ad Code

টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণাকালে অনুষ্ঠানের প্রধান অতিথি রোম দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান তার বক্তব্যে এই টুর্নামেন্টের সেমিফাইনালে উত্তীর্ণ চারটি দলকে দূতাবাসের পক্ষ থেকে জার্সি প্রদান করবেন বলে ঘোষণা করেন এবং এই টুর্নামেন্টের সুন্দর ও সফলতা কামনা করেন। পরিশেষে উদ্বোধনী দিনের খেলায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং ব্যাট বলে খেলার উদ্বোধন করেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!