ইতালির মনফালকনে প্রিমিয়ার ফুটবল লীগ সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ইতালির মনফালকনে প্রিমিয়ার ফুটবল লীগ সম্পন্ন

  • শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

Manual2 Ad Code

ইতালি প্রতিনিধি ::

ইতালির মনফালকনে প্রবাসীদের আয়োজনে প্রিমিয়ার ফুটবল লীগ সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধক হামিম হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে শনিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় মনফি ফেনটার্স ৭-২ গোলে সুপার বয়েজ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

Manual2 Ad Code

টুর্ণামেন্টর ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিসের সভাপতি কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিসের সভাপতি সোলেমান হোসেন।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনফালকনে কমিউনিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল ইসলাম আনিস, রফিকুল ইসলাম মোস্তাক, নুরুল আমিন খন্দকার , জিয়াউর রহমান সোহেল, ইফাত হোসাইন বাবু , ভেনিসের ব্যবসায়ী মনোয়ার ক্লার্ক, মিয়া মাসুম ,রিয়াদুল আমিন রাজু ,সাইফুল ইসলাম ,মাজহারুল ইসলাম মাসুসহ স্থানীয় রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

টুর্নামনের চ্যাম্পিয়ন দল রানার্সাপ দলকে মেডেল ও ট্রফি তুলে দেওয়া হয় এবং টুর্ণামেন্টর সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা, সেরা গোলকিপার সহ অংশগ্রহণকারী সকল দলকে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে পুরুস্কৃত করা হয়।

টুর্নামেন্টের পরিচালনা কমিটির সদস্য হোসাইন জারিফ, ইয়াসিন রহমান তন্ময় হোসাইন ও সাজ্জাদ হোসেন টুর্নামেন্ট সুন্দরভাবে সম্পন্ন হওয়াতে অংশগ্রহণকারী সকল দল ও দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান এবং পরিশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদেরকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে প্রতিবছর মনফালকনে প্রিমিয়ার ফুটবল লীগ পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!