কুড়িগ্রামে ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

কুড়িগ্রামে ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
কুড়িগ্রাম :: ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার আতা। প্রতিনিধির পাঠানোর ছবি

Manual7 Ad Code

কুড়িগ্রাম সদর প্রতিনিধি :: কুড়িগ্রাম সদরে আতাউর রহমান ওরফে আতা মাস্টার নামে ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।

Manual6 Ad Code

বৃহস্পতিবার ২ ডিসেম্বর মধ্যরাতে সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

আটককৃত আতা মাস্টার সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম খামার গ্রামের মৃত জহুরুল হক এর ছেলে।

মাদক ব্যবসায়ী আতাউর রহমান ওরফে আতা মাস্টারের বিরুদ্ধে লালমনিরহাট ও কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলা রয়েছে। দীর্ঘদিন যাবৎ হাজিরা না দেওয়ার কারণে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে আদালত।

তবে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে আতাউর রহমান ওরফে আতা মাস্টার দীর্ঘদিন ধরে কোচিং ও টিউশনির শিক্ষকতার পাশাপাশি তরুণ যুব সমাজদের মধ্যে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলো। তার আয়ের উৎস নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্নের জন্ম নিয়েছে।

Manual3 Ad Code

কুড়িগ্রাম সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন, আতাউর রহমান ওরফে আতা মাস্টারের নামে লালমনিরহাট ও কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য আইনে মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায়, শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!