তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান : ওবায়দুল কাদের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান : ওবায়দুল কাদের

  • রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

এইবেলা ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান। উচ্চ আদালত তা বাদ করেছে, আমাদের কী? সংবিধানে যা আছে সেভাবেই নির্বাচন হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বিএনপির মতো গুণ্ডা দিয়ে ১১টার আগে ভোট শেষ করা হবে না।

Manual3 Ad Code

ইসদাইরের ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

তিনি উপস্থিতিদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে আরও বলেন,  খেলা হবে, কী খেলা হবে? ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে। লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। রাজপথে মোকাবেলা হবে। আসল খেলা হবে ডিসেম্বরে।

তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ সংগ্রামী মানুষ। শামীম ওসমান নিজে অলরাউন্ডার ব্যাটসম্যান। নারায়ণগঞ্জের শক্তি হচ্ছে এরা লক্ষ লক্ষ লোক আজ এখানে। মাঠে যা বাইরে তার চেয়েও বেশি।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, কাপুরুষের মতো মুচলেকা দিয়ে লন্ডনে চলে যায় কে সে? খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে। শেখ হাসিনার চেয়ে ভালো ও সৎ মানুষ রাজনীতিতে নেই। আগামী নির্বাচনে সৎ মানুষকেই জয়ী করবে। শেখ হাসিনাই আসবে। বাংলার মানুষ চেহারা দেখে ভোট দেয় না। উন্নয়ন দেখে ভোট দেয়। বৈশ্বিক সংকটের জন্য আমাদের দোষ দেবেন না। আগে বিদ্যুৎ গ্যাসের সংকট ছিল না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বসন্তের কোকিলরা আছে, দুঃসময়ের কর্মীরা নেই। কোকিলদের আওয়ামী লীগে দরকার নাই। কে কি করেন তা সব শেখ হাসিনা জানেন। পয়সা খেয়ে যারা কমিটি করে তারা দলের শত্রু। ভালো হয়ে যান। সুসময়ের নেতাদের দরকার নেই।

Manual5 Ad Code

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকারি পরিষদের সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবীর কাওছার, কার্যকরি পরিষদের সদস্য আনোয়ার হোসেন, কার্যকরি পরিষদের সদস্য সাহাবউদ্দিন ফরাজী, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমান এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!