সমাবেশের অনুমতি পাননি মেয়র আরিফ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

সমাবেশের অনুমতি পাননি মেয়র আরিফ

  • শুক্রবার, ১৯ মে, ২০২৩

Manual2 Ad Code

এইবেলা ডেস্ক :: সিলেট সিটি নির্বাচনে প্রার্থী হবেন কী না এ ব্যাপারে ঘোষনা দেয়ার জন্য রেজিস্ট্রারি মাঠে সমাবেশের জন্য অনুমতি পান মেয়র আরিফুল হক চৌধুরী।

২০ মে সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করে এবিষয়ে ঘোষণা দেবেন- এমনটি আগেই জানিয়েছিলেন মেয়র । এমনকি সমাবেশের জন্য অনুমতি চেয়ে সিলেট মহানগর পুলিশের কাছে আবেদনও জানিয়েছিলেন তিনি। তবে আরিফকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।

Manual4 Ad Code

এ ব্যাপারে শুক্রবার বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সুদীপ দাস বলেন, মেয়র মহোদয় রেজস্ট্রারি মাঠে শনিবার সমাবেশ করার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেছিলেন। তবে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এই শঙ্কায় তাকে সমাবেশ না করতে অনুরোধ করা হয়েছে।

এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরীর বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Manual7 Ad Code

তবে মেয়রের ব্যক্তিগত সহকারী সুহেল আহমদ বলেন, পুলিশের পক্ষ থেকে সমাবেশ না করতে বলা হয়েছে। তবে মেয়র মহোদয় নির্ধারিত স্থানেই সমাবেশ করবেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!