টানা বৃষ্টিপাতে সিলেটে বন্যার আশঙ্কায় জরুরি বৈঠক! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

টানা বৃষ্টিপাতে সিলেটে বন্যার আশঙ্কায় জরুরি বৈঠক!

  • শুক্রবার, ১৬ জুন, ২০২৩
ফাইল ছবি

Manual1 Ad Code

এবে ডেস্ক :: সিলেটে চলমান ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও ১৫ দিন। গত বছরের মতো সিলেটে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হয়েছে। গত দুদিনের ভারি বৃষ্টিতে বেড়ে গেছে সিলেটের সবকটি নদ-নদীর পানি। এমতাবস্থায় দ্রুত ব্যবস্থা নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি বৈঠক করে সিলেট জেলা প্রশাসন।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গত বছরের মতো সিলেটে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হয়। সভায় আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটে আরও ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ জন্য সবাইকে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা গুলোতে।

Manual4 Ad Code

জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, আগামী ১৫ দিন সিলেট জুড়ে অতিবৃষ্টি হতে পারে। ১৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাই। এই লক্ষ্যে সব উপজেলার নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছি। নিজ নিজ উপজেলায় নগদ অর্থ ও চাল মজুদ রয়েছে। তবে তা পর্যাপ্ত নয়। নতুন করে চাহিদা পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, আশ্রয়কেন্দ্রগুলোকে আবারও প্রস্তুত করা হবে। এ লক্ষ্যে কেন্দ্রের তালিকা নতুন করে তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। স্টিলের দুটি বড় নৌকা ক্রয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, নগরীর নালা-নর্দমাগুলো পরিষ্কার করে পানি নামার ব্যবস্থা করা হচ্ছে। যাতে জলাবদ্ধতা বেশি সময় স্থায়ী না হয়।

Manual1 Ad Code

সভায় সিটি করপোরেশন, সিলেট মহানগর পুলিশ, জেলা পুলিশ, ফায়ার ও সিভিল ডিফেন্স এবং সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!