সিলেটের মেয়র হলেন নৌকার আনোয়ারুজ্জামান চৌধুরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

সিলেটের মেয়র হলেন নৌকার আনোয়ারুজ্জামান চৌধুরী

  • বুধবার, ২১ জুন, ২০২৩

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রাথমিকভাবে যেসব কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে, তাতে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলের থেকে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

Manual6 Ad Code

ইতিমধ্যে ১৭৬টি কেন্দ্রের ফলাফলও ঘোষণা করা হয়েছে। সিলেট সিটি নির্বাচনে মোট কেন্দ্র ১৯০টি।

স্থানীয়ভাবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী ১৭৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী।

Manual5 Ad Code

এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে ১ লাখ ৯ হাজার ১৯৬ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৪৮ হাজার ১৪৪।

বুধবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। ভোট নেয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)। নির্বাচন নিয়ে তৎপর ছিল নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন অফিসে বসে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করা হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!