কুলাউড়ার খাদিজাসহ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় মৌলভীবাজারে২১ পদক! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ার খাদিজাসহ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় মৌলভীবাজারে২১ পদক!

  • রবিবার, ৩০ জুলাই, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা কুলাউড়া:: জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ রবিবার (৩০ জুলাই) সম্পন্ন হয়েছে। উক্ত প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলায় ৬টি স্বর্ণ পদকসহ অভাবনীয় সাফল্য অর্জন করেছে ১৯ জন শিশু।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমির পরিচালনায় জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় মৌলভীবাজারের শিশুরা ২১টি ইভেন্টে বিজয়ী হয়ে তারা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করে।

Manual5 Ad Code

প্রথম স্থান অধিকার কারী ৬জন হলো – আবৃত্তিতে চিন্ময়ী ভট্টাচার্য, সাধারণ নৃত্যে বিততী রায়, লোক সংগীতে তিথি রায়, কত্থক নৃত্যে অনশ্রী রানী দাশ, মণিপুরী নৃত্যে অর্থী সিনহা ও উপস্থিত বক্তৃতায় নুসরাত খানম নওশীন।

Manual6 Ad Code

দ্বিতীয় হয়ে রৌপ্য পদকের জন্য মনোনয়ন পেয়েছে ক্বেরাতে খাদিজা মেহজাবিন, ভরত নাট্যমে শুভশ্রী রায় ও জয়শ্রী দেবনাথ জয়া, আবৃত্তিতে তাওফিকা মুজাহিদ, কত্থক নৃত্যে অতশ্রী রাণী দাশ, যন্ত্র সংগীতে বিনতা দেব, সাধারণ নৃত্যে শুভশ্রী রায়, লোকনৃত্যে বিততী রায় ও শুভশ্রী রায়, উপস্থিত বক্তৃতায় নুসরাত খানম নওশীন এবং বিজ্ঞান প্রজেক্টে মৃন্ময়ী ভট্টাচার্য।

তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদকের জন্য নির্বাচিত হয়েছে ঋষিকেশ সিংহ অর্ক যন্ত্র সংগীত, অভিক দেব বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো, ব্যাডমিন্টনে ফাহিমা আক্তার ও বিজ্ঞান প্রজেক্টে মো. মারজান চৌধুরী জাহান।

Manual3 Ad Code

উল্লেখ্য, সারাদেশ থেকে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার ও সনদ বিতরণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!