মৌলভীবাজারে গৃহবধুর রহস্যজনক মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজারে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, মৌলভীবাজার ::

Manual6 Ad Code

মৌলভীবাজার সদর উপজেলায় ফারহানা আক্তার ছামিয়া (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

পরিবারের লোকজনের দাবি শারীরিক নির্যাতন করে এই হত্যা করা হয়েছে। এনিয়ে এলাকার লোকজনের মধ্যে দেখা দিয়েছে মিশ্র-প্রতিক্রিয়া, স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটেছে। নিহত ফারহানা সদর উপজেলার মোস্তফাপুর ইউপির গোমড়া গ্রামের হোসাইন আহমদের পুত্র রুবেল আহমদের স্ত্রী।

Manual7 Ad Code

মৃতের ঘটনায় ফারহানার পরিবারের লোকজনের দাবি স্বামীর বাড়ির লোকজন তাকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করেছে। তাদের মেয়ে স্বামীর বাড়িতে অসুখী ছিলো। প্রায় ফারাহানার স্বামীর সঙ্গে পরিবারে ঝগড়াঝাটি লেগেই থাকতো।

অন্যদিকে গৃহবধূর স্বামীর রুবেল আহমদ জানান, দীর্ঘ দিন থেকেই স্ত্রী-ফারহানার মাথায় মানসিক সমস্যা ছিলো, গত তিন থেকে চারদিন আগে শ্বশুড় বাড়ির লোকদের সাথে নিয়ে কবিরাজ ও চিকিৎসা করানো হয়েছে।

Manual8 Ad Code

এব্যাপারে মৃতের ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিহতের লাশ মর্গে পাঠিয়েছে। রিপোর্ট পেলে ঘটনার আসল সত্যতা বলা যাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!