ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী সাব্বির, জাহাঙ্গির ও ডালিয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী সাব্বির, জাহাঙ্গির ও ডালিয়া

  • বুধবার, ২৯ মে, ২০২৪

Manual7 Ad Code

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি::  সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসফাকুল ইসলাম সাব্বির । তিনি পেয়েছেন ১২হাজার ১শত ৯৭ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী (কাপ পিরিচ) প্রতিক নিয়ে বীর মুক্তিযোদ্ধা নুরূল ইসলাম পেয়েছেন ১১হাজার ৭৭৭ভোট। এ ছাড়া মোটর সাইকেল প্রতিক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল পেয়েছেন ৬হাজার ৪৩৪ভোট, ঘোড়া প্রতীকে মো জাহিরুল ইসলাম মুরাদ পেয়েছেন ১হাজার ৮৭৪ভোট, দোয়াত কলম প্রতীক নিয়ে সিলেট জেলা বঙ্গবন্ধু আইবজীবি পরিষদের সদস্য এডভোকেট রাজিয়া সুলতানা ডলি পেয়েছেন ২৭৮ ভোট।

Manual4 Ad Code

ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মো জাহাঙ্গীর আলম ১৪হাজার ৮৩১ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান টিউব ওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৪হাজার ৯৭১ভোট।

Manual4 Ad Code

ভাইস চেয়ারম্যান (নারী) পদে হাঁস প্রতীক নিয়ে ১৮হাজার ৬৬৬ভোট পেয়ে ডালিয়া বেগম বেসরকারিভাবে নির্বাচিত হযেছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীক নিয়ে মোহীনি বেগম ৭৮৬৭ ভোট।

Manual3 Ad Code

 

চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী অংশ নেন।  বুধবার (২৯মে) অনুষ্ঠিত কোনো ধরনের বিশৃম্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

রাত ৮ টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!