একদিনের রিমান্ডে সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

একদিনের রিমান্ডে সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি ::: বিস্ফোরক ও মারামারি মামলায় সাবেক কৃষি মন্ত্রী  আব্দুস শহীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন মৌলভীবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। শ্রীমঙ্গল থানায় দায়ের করা মামলায় বুধবার দুপুরে তাঁকে আদালতে হাজির করলে এই আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মিছবাউর রহমান।

Manual7 Ad Code

জানা যায়, ২০১৮ সালে জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ভোজপুর বাজারে একটি মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার পর ২৪ অক্টোবর ২০২৪ সালে ওই এলাকার মো. মাক্কু মিয়ার ছেলে মো. আহাদ মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।

এই মামলায় সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফসুফ আলীসহ ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০-১৫০ জনের নামে একটি মামলা দায়ের করা হয়।

এই মামলায় বুধবার দুপুরে মৌলভীবাজার আদালতে সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদকে তুলে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত তার একদিনের রিমান্ডের আদেশ দেন।

Manual4 Ad Code

মামলার সরকারী পক্ষের কৌশলী অ্যাডভোকেট আবু নছর মোহাম্মদ মাসহুদ জানান, বয়স বিবেচনায় আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!