কুলাউড়ার লালারচক সীমান্ত : বিজিবির হাতে ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ৮ বাংলাদেশিকে আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ার লালারচক সীমান্ত : বিজিবির হাতে ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ৮ বাংলাদেশিকে আটক

  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী নারী শিশুসহ ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
২৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে আটককৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করেছে বিজিবি। ২৯ নভেম্বর শুক্রবার তাদেরকে মৌলভীবাজার জেলহাজতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- মো. মফিজুর রহমান চৌধুরী (৫০), মো. সেলিম ফকির (৩০), মো. সাগর শেখ (১৭), মো. লিটন মোল্লা (২৫), মোছা. লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তার তালহা (২)। তারা সকলেই খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়ার লালারচক এলাকার মানব পাচারকারী মো. ওয়াসকুরুনীর বাড়িতে লালারচক বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য ৮ জন বাংলাদেশি নাগরিককে তার বাড়িতে পাওয়া যায়। পরে তাদেরকে আটক করা হয়।

Manual7 Ad Code

তিনি আরও জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, বিনা পাসপোর্টে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীর কথামতো তার বাড়িতে অবস্থান নেয়।

Manual4 Ad Code

ঘটনাস্থলে ওয়াসকুরুনীকে পাওয়া না গেলেও তাকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরও রাতে থানায় সোপর্দ করা হয়।

Manual8 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, আটককৃতদের শুক্রবার মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!