কুলাউড়ায় চলন্ত ট্রেনের ১১টি বগি বিচ্ছিন্ন! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় চলন্ত ট্রেনের ১১টি বগি বিচ্ছিন্ন!

  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

Manual4 Ad Code
এইবেলা ডেস্ক:: মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের ভাটেরায় চলন্ত অবস্থায় আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেন থেকে হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে ভাটেরা রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
বরমচাল রেলস্টেশনের মাস্টার রজত কুমার রায় জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনটি ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে আকস্মিকভাবে পিছনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় ট্রেনের ইঞ্জিন ২টি বগি নিয়ে সাড়ে ৭টার দিকে বরমচাল স্টেশনে প্রবেশ করলে বিষয়টি ধরা পড়ে।
পরে ট্রেনের ইঞ্জিন বরমচাল থেকে ভাটেরা রেলস্টেশনের কাছে গিয়ে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে প্রায় ৩ ঘণ্টা পর সকাল ৯টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করে। এ ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!