কুলাউড়ায় একাধিক মামলার পলাতক আসামী জয় পুলিশের খাঁচায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় একাধিক মামলার পলাতক আসামী জয় পুলিশের খাঁচায়

  • রবিবার, ১৮ মে, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় একাধিক মামলার পলাতক আসামী কুখ্যাত চোর এনামুল হক জয়কে আটক করেছে পুলিশ। রোববার (১৮ মে) বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে, জয় চক্রের বেশ কয়েকজন সদস্য এখনও রয়েছে এলাকায়। তাদেরকেও আটক করতে পারলে জনমনে স্বস্তি ফিরে আসবে।

Manual3 Ad Code

জানা যায়, কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বিজয়াবাজারের পাশ্ববর্তী দক্ষিণ গিয়াসনগর এলাকার ছরকুম মিয়ার ছেলে এনামুল হক জয় দীর্ঘদিন থেকে গরু চুরি, ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত। ২০২২ সালের প্রথম দিকে জয়কে চোরাইমালসহ হাতেনাতে ধরে পুলিশে দিয়েছিলেন স্থানীয় লোকজন। এরপর থেকে একাধিক মামলায় সে কয়েকবার হাজতবাস করেছে। কিন্তু কখনও শুধরায়নি সে।

Manual4 Ad Code

সম্প্রতি গরু ও গাড়ি চুরি, ছিনতাই, ডাকাতি, মাদকসহ একাধিক ঘটনায় জয়ের নাম উঠে আসে পুলিশের খাতায়। এলাকায় ৮-১০ জনের একটি চক্র গড়ে তুলেছিল জয়। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয় লোকজন। পুলিশও কয়েক দফা অভিযান চালিয়ে জয়সহ তার চক্রকে ধরতে পারেনি।

Manual6 Ad Code

শনিবার সন্ধ্যায় জয়ের অবস্থানের খবর পেয়ে এসআই ফাইজুল ইসলামের নেতৃত্বে বিজয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও শেষ রক্ষা পায়নি জয়। অভিযানে আরও ছিলেন- এসআই সাদেক মিয়া, এএসআই আরিফুল, এএসআই বাবুল মিয়া ও কনস্টেবল শামীম আহমদ।

Manual4 Ad Code

কুলাউড়া থানার এসআই ফাইজুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এনামুল হক জয় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ছিলো। রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জয় চক্রের বাকি সদস্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহর আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!