কুলাউড়ার দত্তগ্রাম সীমান্ত- বিএসএফের গুলিতে নিহত প্রদীপের লাশ ৩৬ ঘন্টা পর হস্তান্তর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ার দত্তগ্রাম সীমান্ত- বিএসএফের গুলিতে নিহত প্রদীপের লাশ ৩৬ ঘন্টা পর হস্তান্তর

  • সোমবার, ২ জুন, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে সীমান্তে বিএসএফের গুলিতে নিহত প্রদীপের লাশ ৩৬ ঘন্টা পর সোমবার ০২ জুন সকাল সাড়ে ১১ টার দিকে চাতলাপুর সীমান্ত দিয়ে বিজিবির নিকট হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ। তথ্যটি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার।

অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার জানান, ভারতের কৈলাশহর থানা পুলিশ ও কুলাউড়া থানা পুলিশের উপস্থিতিতে ভারতীয় বিএসএফের সদস্যরা বাংলাদেশের বিজিবির নিকট নিহত প্রদীপের লাশ হস্তান্তর করে। পরে বিজিবি কুলাউড়া থানা পুলিশের নিকট লাশ হস্তান্তর করে। পুলিশ জানায়, নিহতের ময়না তদন্ত ভারতে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ পুলিশ নিহতের লাশ স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে নিহতের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেছে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

এ ব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া বলেন, বিএসএফ গুলি করে সীমান্তে বাংলাদেশী যুবককে গুলি করে হত্যার ঘটনার বিজিবির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। বিএসএফ সোমবার সকালে নিহত বাংলাদেশী যুবক প্রদীপের লাশ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।

উল্লেখ্য, উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী নিশ্চিন্তপুর এলাকায় ৩১ মে (শনিবার) রাত ১১ টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার কৈলাশহরের রাঙ্গাউটির ওপার থেকে এলোপাতাড়ি গুলিতে প্রদীপ বৈদ্য (১৮) নামক যুবকের মৃত্যু হয়। নিহত প্রদীপ শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!