কুলাউড়ায় পৃথক দূর্ঘটানায় নিহত ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় পৃথক দূর্ঘটানায় নিহত ২

  • মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক দুটি দূর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপরজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

Manual7 Ad Code

সোমবার (৯ জুন) সন্ধ্যায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের আমূলি নামক এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় লিপি বেগম (৩৫) নামে এক নারীকে ধাক্কা দেয় একটি বেপরোয়া অ্যাম্বুলেন্স। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লিপি বেগম রাজনগর উপজেলার টেংরাবাজার এলাকার বাসিন্দা। ঈদ উপলক্ষে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

Manual2 Ad Code

অপরদিকে বিকেলে জয়চণ্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগানে বিদ্যুতের কাট আউট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রাজু পাশী (২৭) নামের একজন। তিনি ওই এলাকার উমা পাশীর ছেলে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, লিপির মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!