মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির কাউন্সিল ২২ জুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির কাউন্সিল ২২ জুন

  • মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::  চলিত মাসের ২২ জুন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। মঙ্গবার (১০ জুন) দুপুরে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে সদর উপজেলা বিএনপির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual8 Ad Code

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, মুজিবুর রহমান মজনু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রানা খান শাহীন, খালিছুর রহমান, শাহাবুদ্দিন আহমদ, আবুল হোসেন, তোফায়েল আহমদ, কাজল মাহমুদ ও হুমায়ূন কবীর।

Manual4 Ad Code

সভায় মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল পরিচালনার জন্য জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিতকে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সদস্য বকসী মিসবাহ উর রহমান, বকসী জুবায়ের আহমদ ও আবুল কালাম বেলালকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে নির্বাচন পরিচালনা কমিটি দলের গঠনতন্ত্র মেনে নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দর সম্মেলন ও কাউন্সিল উপহার দিবেন বলে সকলে আশাবাদ প্রকাশ করেন।

Manual2 Ad Code

সভায় ফয়জুল করিম ময়ুন বলেন, ঐক্যবদ্ধ ভাবে উৎসবমুখর পরিবেশে সদর উপজেলা বিএনপির যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে, তা জেলার অন্যান্য উপজেলার জন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!