কাঠমান্ডুতে অস্থিরতা, বাংলাদেশ-নেপাল ম্যাচ নিয়ে শঙ্কা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কাঠমান্ডুতে অস্থিরতা, বাংলাদেশ-নেপাল ম্যাচ নিয়ে শঙ্কা

  • সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা আন্তর্জাতিক ডেস্ক :: নেপালের রাজধানী কাঠমান্ডুতে সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ছাত্র-জনতার সরকারের বিপক্ষে আন্দোলনের কারণে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।ফলে দেশটির সরকার কারফিউ জারি করেছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি সিরিজের আগামীকালের ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

Manual8 Ad Code

এই পরিস্থিতিতে নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন স্থগিত হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে উদ্ভুত অস্থিতিশীল পরিস্থিতিতে আগামীকের ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

নেপালের কাঠমান্ডু থেকে বাংলাদেশের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘‘নেপাল সময় বিকেল সোয়া ৩টায় আমাদের অনুশীলন নির্ধারিত ছিল। কিন্তু দুপুর আড়াইটার দিকে জানানো হয়েছে বাইরের পরিস্থিতি উত্তপ্ত। তাই এই সময়ে অনুশীলনের জন্য বের হওয়া সম্ভব হয়নি। বাংলাদেশ দল বর্তমানে নিরাপদে হোটেলে অবস্থান করছে।’

Manual1 Ad Code

নেপাল দল গতকাল অনুশীলন করলেও বাংলাদেশ দল বিশ্রামে ছিল। আজ বিকেলে অনুশীলন হওয়ার কথা থাকলেও অশান্তির কারণে তা হচ্ছে না। এর ফলে বাংলাদেশ দল আগামীকালের ম্যাচে দুই দিনের অনুশীলন ছাড়া খেলতে বাধ্য হবে।

Manual8 Ad Code

উল্লেখ্য, আগামীকের ম্যাচের আগে আজ সকালে দুই দলের কোচ ও অধিনায়ক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!