১৩ বলে ১৩ রান নিতে গিয়ে ৫ উইকেট নেই, ৭ রানের হার মেয়েদের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

১৩ বলে ১৩ রান নিতে গিয়ে ৫ উইকেট নেই, ৭ রানের হার মেয়েদের

  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা স্পোর্টস :: বিশ্বকাপের আজকের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল।ম্যাচের প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কাকে নাগালের মধ্যে রেখেছিল বাংলাদেশ দল। শারমিন সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতির ব্যাটে জয়ের পথেও ছিল। কিন্তু সুপ্তার ইনজুরি এবং শেষ দিকে পরপর উইকেট হারিয়ে ৭ রানের হারে হৃদয় ভেঙেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের মেয়েদের। এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বে বিদায় লেখা হয়ে গেছে।

Manual5 Ad Code

সোমবার মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই স্পোর্টস একাডেমিতে শুরুতে ব্যাট করতে নেমে আট বল থাকতে ২০২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ইনিংসের প্রথম বলে উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে ৭২ রান যোগ করে তারা। জমে যাওয়া ওই জুটি ভেঙে ব্রেক থ্রু দেন স্পিনার রাবেয়া খান। তিনি ঝড়ো ব্যাটিংয়ে ৪৩ বলে ৪৬ রান করা লঙ্কান অধিনায়ক আতাপাথুকে সাজঘরে পাথান।

সেখান থেকে ১০০ রানে ৪ উইকেট হয়ে যায় শ্রীলঙ্কা। চারে নামা হার্শিতা সামারাবিক্রমা (৪) রান আউট হন। কাভিসা দিলহারাকে (৪) আউট করেন নাহিদা আক্তার। ষষ্ঠ উইকেটে আবার ৭৪ রান যোগ করে বড় সংগ্রহের পথে হাঁটছিল শ্রীলঙ্কা। তবে ছয়ে নামা নিলাক্ষ্মী ৩৮ বলে ৩৭ রান করে ফিরতেই বাধ ভাঙে তাদের। ওপেনার হাসিনি পেরেরা ৯৯ বলে ৮৫ রান করে আউট হন। তিনি ১৩টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন।

জবাব দিতে নেমে ৪৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ব্যর্থ হয়ে ফিরে যান দুই ওপেনার রাবেয়া হায়দার (০) ও ফারহানা হক। রান পাননি চারে নামা সোবহানা মুস্তারিও (৮)। তবে তিনে নামা সুপ্তা ও পাঁচে নামা জ্যোতি ১৩২ রানের জুটি গড়ে ম্যাচ সহজ করে ফেলেন।

Manual5 Ad Code

কিন্তু সুপ্তা ৬৪ রান করে ঊরুর মাংসপেশির ইনজুরি নিয়ে কান্না ভেজা চোখে মাঠ ছাড়লে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ। যদিও স্বর্ণা ও জ্যোতি দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু স্বর্ণা ২৭ বলে ১৯ রান করে ফিরলে চাপ অনুভূত হওয়া শুরু হয়।

শেষ ৩ ওভারে ২১ রান দরকার ছিল বাংলাদেশের। ৪৮তম ওভারে ৯ রান তুলে নেয় বাংলাদেশ। কিন্তু ৪৯তম ওভারে ৩ রান নিয়ে ঋতু মনিকে হারায় বাংলাদেশ। ওই ওভারে একটির বেশি বল খেলতে পারেনি বাংলাদেশ। শেষ ওভারে জিততে ৯ দরকার ছিল বাংলাদেশের। কিন্তু প্রথম চার বলেই উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায়। তৃতীয় বলে স্ট্রাইকারে গিয়ে বড় শট খেলতে গিয়ে জ্যোতি ক্যাচ দেন। তিনি ৯৮ বলে ৭৭ রান করেন।

Manual4 Ad Code

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!