কুলাউড়ায় উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ শুরু

  • শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। ১৬ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।

কুলাউড়া পৌরসভার মোট ৯টি কেন্দ্রে সকালে ভোট গ্রহণের সকল সরঞ্জাম প্রেরণ করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট আব্দুস শুকুর মিঞা।

Manual6 Ad Code

সকাল ৯টায় কুলাউড়া নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রচুর ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।

নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। ভোট দেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু বলে জানান। পৌরসভার উন্নয়নের জন্যই ভোটাররা এবার তাকে বিজয়ী করবে বলে তিনি শতভাগ আশাবাদী।

Manual6 Ad Code

এই কেন্দ্র প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালনকারী সহকারি শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী জানান, ভোটারদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে মনে হচ্ছে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নৌকা বিদ্রোহী ও বর্তমান মেয়র সফি আলম ইউনুছ। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালনকারী সহকারি প্রিসাইডিং অফিসার মহি উদ্দিন আহমদ ভূঁইয়া জানান, সকাল ৯টা পর্যন্ত প্রতিটি বুথে ৪০ থেকে ৬০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Manual3 Ad Code

উল্লেখ্য কুলাউড়া পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৭৫৯। নির্বাচনে ৪ মেয়র, ৩৩ জন কাউন্সিলার ও ১৬ জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ভোট কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!