কুলাউড়ায় গৃহহীনদের জন্য নির্মিত ১১০টি নতুন ঘর হস্তান্তরের অপেক্ষায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় গৃহহীনদের জন্য নির্মিত ১১০টি নতুন ঘর হস্তান্তরের অপেক্ষায়

  • বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

সাইদুল হাসান সিপন ;::

Manual7 Ad Code

ঘর নির্মাণ কাজ শেষ। রং করা হয়েছে। সবকিছু প্রস্তুত। কেবল ঘরে উঠবেন মালিকরা। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১১০ জন ভূমিহীন ও হতদরিদ্র মানুষ পাবে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানে নির্মিত ঘর।

Manual1 Ad Code

কুলাউড়া ইউএনও অফিস সুত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিব বষর্’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুলাউড়া উপজেলায় প্রথম পর্যায়ে ১১০ জন হতদরিদ্র মানুষকে নতুন ঘর উপহার দিচ্ছেন। উপজেলার ১৩টি ইউনিয়নে খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হয়েছে। যেসব ইউনিয়নে হতদরিদ্রের জন্য ঘর নির্মাণ করা হয়েছে সেগুলো হলো- শরীফপুর ইউনিয়নে ৩০ টি, পৃথিমপাশা ইউনিয়নে ৩০টি, রাউৎগাঁও ইউনিয়নে ১২টি, ব্রাহ্মণবাজার ইউনিয়নের লংলা খাসে ১১টি, হাজীপুর ইউনিয়নের রনচাপে ৮টি, জয়চন্ডী ইউনিয়নে ৫টি, কর্মধা ইউনিয়নে ৫টি, টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুরে ৪টি, ভাটেরা ইউনিয়নে ৪টি ঘর নির্মাণ করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, প্রতিদিন ঘরগুলো দেখতে স্থানীয় লোকজন বিকেল বেলায় ভীড় করে। সরকারে এধরনের উদ্যোগ সাধারণ মানুষ খুব খুশি। সরকার কতটা আন্তরিক হলে সর্বস্বহারা মানুষকে গৃহ নির্মাণ করে দেয়- এসব কথা এখন মানুষের মুখে মুখে।

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী জানান, ঘরগুলোর নির্মাণকাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে। মাননীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই হতদরিদ্র মানুষের হাতে ঘরগুলোর মালিকানা দলিল হস্তান্তর করা হবে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, অতি অল্প সময়ে ঘরগুলোর নির্মাণ কাজ শেষ হলেও, ঘরগুলো অত্যন্ত মানসম্পন্ন হয়েছে। আগামী ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘরগুলোর উদ্বোধন করবেন। কারা ঘর পাবেন? সেই তালিকাও চুড়ান্ত করে ঘরগুলো নির্মাণ করা হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!