কুলাউড়ায় ১২ বছরের কিশোরিকে ধর্ষণ : ধর্ষক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় ১২ বছরের কিশোরিকে ধর্ষণ : ধর্ষক আটক

  • রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে ঘরে একা পেয়ে ৩০ জানুয়ারি শনিবার বিকেলে ১২ বছরের এক কিশোরিকে ধর্ষণ করেছে জমির উদ্দিন (৩০) নামক এক যুবক। খবর পেয়ে পুলিশ রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ইউনিয়নের বাগৃহাল গ্রামের শরীয়ত উল্লাহ ছেলে জমির উদ্দিন শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টায় একই এলাকার ১২ বছরের ওই কিশোরির বাড়িতে যায়। ঘটনার দিন ওই কিশোরির মা তার বোনের বাড়িতে বেড়াতে যান এবং ভাই ক্ষেতের কাজে মাঠে ছিলো। নির্জণ বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে ছিলো ওই কিশোরি। জমির উদ্দিন সেই সুযোগে ঘরে ঢুকে কিশোরিকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি কিশোরি তার পরিবারের লোকজনকে জানালে তারা কুলাউড়া থানা পুলিশকে অবহিত করে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জমির উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Manual1 Ad Code

ধর্ষণের শিকার ওই কিশোরির মা জমির উদ্দিনকে আসামী করে কুলাউড়া থানায় মামলা (নং ২০ তাং ৩১/০১/২১) দায়ের করেন।

Manual6 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কানাই লাল চক্রবর্তী জানান, ধর্ষণের প্রাথমিক আলামত হিসেবে কিশোরির সালোয়ার জব্দ করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, আসামী জমির উদ্দিনকে ৩১ জানুয়ারি রোববার আদালতে সোপর্দ করা হয়েছে এবং কিশোরির ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!