নারীরা নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে -সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

নারীরা নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে -সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান

  • সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান ০৮ ফেব্রুয়ারি সোমবার দিনভর কুলাউড়া বিভিন্ন সরকারি অফিস ও কাজের উদ্বোধন করেন।

Manual1 Ad Code

বিভাগীয় কমিশনার ক্ষুদ্র নৃ-গোষ্টির নারী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণকালে বলেন, নারীদের শিক্ষা গ্রহণ করেই কিন্তু শেষ নয়। নিজেদের যোগ্য হিসেবে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে, চাকুরি ছাড়াও যেকোন ক্ষেত্রে তারা যোগ্যতা বলে স্থান করে নিতে পারে। প্রধানমন্ত্রী নারীদের এগিয়ে নেয়া পেছনে যুগান্তকারী সব পদক্ষেপ গ্রহণ করছেন। দুর্গম এলাকার মেয়েরা যাতে স্কুলে যেতে পারে সহজে, সেই বিবেচনা করে শিক্ষার্থীদের বাইসাইকেল দিচ্ছেন। শুধু সাইকেল নিলেই চলবে না, এরমাধ্যমে অসম্ভবকে সম্ভব করতে পারলে তবেই প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টা সফলতার মুখ দেখবে।

Manual8 Ad Code

বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান কুলাউড়া উপজেলার ক্ষুদ্র নৃ গোষ্টির মাঝে সাইকেল বিতরণ শেষে কুলাউড়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের ২য় তলা ভবনের সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এরপর কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কুলাউড়া পৌরসভা, উপজেলা ভূমি অফিস, মোবারকপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শণ করেন।

Manual8 Ad Code

বিভাগীয় কমিশনারের সাথে ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল গোলা কাওসার দস্তগীর, অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, সহকারি কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!