কুলাউড়া হাসপাতালে অ্যাম্বুলেন্স অচল : বেসরকারিতে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়া হাসপাতালে অ্যাম্বুলেন্স অচল : বেসরকারিতে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া

  • বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালের অ্যাম্বুলেন্সটি গত ৮ দিন থেকে অচল। ফলে অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগিরা দ্বিগুণ ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া নিতে বাধ্য হচ্ছেন।

সরকারি অ্যাম্বুলেন্স চালক লিটন মিয়া জানান, গত ১২ ফেব্রুয়ারি অ্যাম্বুলেন্সের এসি পাম্প হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়া গাড়িটি অচল হয়ে পড়ে। বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়েছেন। কিন্তু গত ৮দিন থেকে অ্যাম্বুলেন্স অচল থাকায় কুলাউড়া হাসপাতাল থেকে রেফার্ড করা মৌলভীবাজার সদর ও সিলেট ওসমানী হাসপাতালের রোগিরা সরকারি অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত। দিনে ২ থেকে ৩ বার সরকারি অ্যাম্বুলেন্স রোগিরা ব্যবহার করতো স্বল্প ভাড়ায়। গাড়ি অচল হওয়ায় রোগিদের মৌলভীবাজার কিংবা সিলেট যেতে ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ।

জানা যায়, সরকারি অ্যাম্বুলেন্সের জরুরি মেরামত কাজের উদ্যোগ নিতে হবে। সেই বৃটিশ আমলের মত গাড়ি নষ্ট হওয়ার পর টেমোতে জানানো। তারা এসে সঠিকতা যাচাই করে রিপোর্ট প্রদানের পর গাড়ি মেরামত করার সেই দীর্ঘসূত্রিতার কারণে শুধু শুধু সময় বিলম্ব করা হয়। ফলে একটা সমস্যা সমাধানের আগে অন্য ত্রুটি দেখা দেয়।

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, সরকারি গাড়ি নষ্ট হলে ঢাকায় টেমো নামাক প্রতিষ্ঠানকে জানাতে হয়। তারা এসে গাড়ির যন্ত্রাংশ সত্যতা যাচাই করে রিপোর্ট দেবে। তারপর সেই যন্ত্রাংশ সরকারি টাকায় কিনে লাগাতে হয়। ফলে কিছুদিন সময়তো যাবেই। এসি পাম্প লাগাতে প্রায় ২৫ হাজারের বেশি টাকা খরচ পড়বে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!