বড়লেখায় অনিয়মের দায়ে ৫ ফার্মেসিকে ২৮ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন- বড়লেখায় ১১৬৮ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

বড়লেখায় অনিয়মের দায়ে ৫ ফার্মেসিকে ২৮ হাজার টাকা জরিমানা

  • মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখা উপজেলার উত্তর চৌমুহনী বাজার ও দাসেরবাজারের ৫ জন ফার্মেসি মালিককে মেয়াদূত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের দায়ে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় মৌলভীবাজার ড্রাগ সুপার সিরাজুম মনিরা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, অবৈধভাবে মিসব্র্যান্ডেড, মেয়াদ উত্তীর্ণ, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স নবায়ন ব্যতিরেখে ওষুধ মজুদ, প্রদর্শণ ও বিপননের দায়ে ভ্রাম্যমাণ আদালত ড্রাগ অ্যাক্ট-১৯৪০ এর ১৮ ধারা লঙ্ঘনের দায়ে ৫ জন ফার্মেসি মালিককে ২৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!