মৌলভীবাজারে আটোরিক্সায় ভাড়া বেশি নেয়ায় স্ট্যান্ড সভাপতিকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

মৌলভীবাজারে আটোরিক্সায় ভাড়া বেশি নেয়ায় স্ট্যান্ড সভাপতিকে জরিমানা

  • বুধবার, ১০ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

এইবেলা ডেস্ক::  সামাজিক যোগাযোগ মাধ্যম মৌলভীবাজারের বিভিন্ন সিএনজি চালিত আটোরিক্সার স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া গাড়ির ড্রাইবাররা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ায় এবং যাত্রী লাইলি বেগমের সুনির্দিষ্ট লিখিত অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজার পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক, কুসুমবাগ সিএনজি ষ্ট্যান্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কাগাবলা সিএনজি স্ট্যান্ডের সভাপতি, সাধারণ সম্পাদককে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় ডাকা হয়। এসময় যাত্রী অভিযোগের শুনানি শেষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুসুমবাগ সিএনজি স্ট্যান্ডের সভাপতিকে ১ হাজার টাকা জরিমানা করে।

মৌলভীবাজার জেলা কাযালয়ের সহকারী পরিচালক এই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে  সিএনজি স্ট্যান্ড এর সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ লিখিত বক্তব্যে বলেন সিএনজি পাম্পে সিএনজি পেতে সাম্প্রতিক সময়ে সমস্যা ছিলো এবং সারা রাত সিএনজির ড্রাইভাররা দাঁড়িয়ে গ্যাস নিয়েছে। এতে কোন কোন ড্রাইভার অতিরিক্ত ভাড়া নিতে পারেন। বিষয়টি তাদের অগোচরে হয়েছে। এই ধরণের অন্যায় যাতে আর না হয় তারা ড্রাইভারদের সর্তক করবেন মর্মে লিখিত স্বীকারোক্তি দেন। প্রত্যেকটি সিএনজি স্ট্যান্ডে ভাড়ার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে রাখবেন মর্মেও অঙ্গিকার ব্যক্ত করেন।

Manual2 Ad Code

 আটোরিক্সা যাত্রী লাইলি বেগমের লিখিত অভিযোগে কাগাবলা থেকে কুসুমবাগ পর্যন্ত সিএনজি গাড়ি ড্রাইভার তার কাছ থেকে ৩৫ টাকার বদলে ৫০ টাকা নিয়েছে এবং ড্রাইভার তার সাথে বাজে ব্যবহার করেছে প্রমাণ হওয়ায় কুসুমবাগ সিএনজি স্ট্যান্ড এর সভাপতিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পরিবহন নেতারা সকলেই অঙ্গিকার ব্যক্ত যে ভবিষ্যতে তাদের দায়বদ্ধতার জায়গায় তারা আরো দায়িত্বশীলতার পরিচয় দিবেন।

Manual3 Ad Code

এদিকে দিব্য পুরকায়স্থ ও আমিনুল ইসলাম নামের দুইজন অভিযোগকারী অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গলে অবস্থিত পানসি রেষ্টুরেন্টকে ৪ হাজার টাকা এবং কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে অবস্থিত নজরুল এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী  ২৫% শতাংশ হারে মোট তিনজকে ১,৭৫০ টাকা প্রদান করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!