দু’চাচার পিটুনিতে ভাতিজার মৃত্যু : নেপথ্যে পরকিয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

দু’চাচার পিটুনিতে ভাতিজার মৃত্যু : নেপথ্যে পরকিয়া

  • শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: প্রবাসী চাচা, এই সুযোগে দীর্ঘদিন চাচির প্রেমের হাবুডুবু খাচ্ছিলেন ভাতিজা। এই প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসতেই ভাতিজা রাজু মিয়াকে (২২) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। নিহত রাজু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালার (সাতবাক) হাদিস মিয়ার ছেলে। পেশায় সিএনজি অটোরিকশা চালক ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজু মিয়ার মৃত্যু হয়।এই ঘটনায় নিহতের চাচা শাহ আলম (৩৬) ও জাকির হোসেন (৩৫) কে পুলিশ আটক করেছে।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী শাহ আলম দেশে এসে জানতে পারেন তার স্ত্রীর সাথে পরকীয়া চলছিল ভাতিজা রাজুর। পরকীয়ার বিষয়টি টের পেয়ে গত বুধবার (২৯ মার্চ) দুপুরে শহর থেকে বাড়ি যাওয়ার পথে উপজেলার বিন্নিগ্রাম এলাকায় দুই চাচা মিলে রাজু মিয়াকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে সিলেট  ওসমানি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে রাজু মিয়ার মৃত্যু হয়।

Manual3 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে মৌলভীবাজার মডেল থানার মামলা দয়ের করেছেন।

Manual7 Ad Code

ঘটনার সাথে জড়িত  নিহতের চাচা শাহ আলম ও জাকির হোসেনকে পুলিশ আটক করেছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!