মৌলভীবাজারে নিরাপদ যানবাহন নিশ্চিত যানজটমুক্ত ও ফুটপাত দখলমুক্তের দাবীতে স্মারকলিপি প্রদান  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মিথ্যা মামলায় ১৪ বছর হয়রানি, বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা শ্রীমঙ্গলে এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ছাতকে ২১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২ : পরোয়ানাভুক্ত আরও ২ আসামি আটক সুনামগ‌ঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কুলাউড়ায় ক্লিনিক মালিক সমিতির নতুন কমিটি জায়ফরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু

মৌলভীবাজারে নিরাপদ যানবাহন নিশ্চিত যানজটমুক্ত ও ফুটপাত দখলমুক্তের দাবীতে স্মারকলিপি প্রদান 

  • রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

Manual2 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলায় নিরাপদ যানবাহন নিশ্চিত করা, যানজট মুক্ত করা, ফুটপাত দখলমুক্ত করা, যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ করা, অবৈধ ও যত্রতত্র পার্কিং প্রতিরোধ করাসহ ট্রাফিক আইন মেনে চলার কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
রোববার ১৫ অক্টোবর সকালে নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার পক্ষে স্মারকলিপিটি জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালামের কাছে প্রদান করেন নিরাপদ যানবাহন চাই (নিযাচা) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নিযাচা’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক শ. ই. সরকার জবলু, মানবাধিকার কর্মী জিতু তালুকদার, শাহনেওয়াজ চৌধুরী সুমন, সহ-সভাপতি জুনেদ উদ্দিন, আরিফুল ইসলাম নাজমুল, অর্থ সম্পাদক সামাদ মিয়া, সদস্য ও মৌলভীবাজার মহিলা কলেজে শিক্ষার্থী মিলি দেব, ফারজানা বেগম।
নিযাচা কেন্দ্রীয় সাংগঠনিক ও মৌলভীবাজার জেলার সভাপতি মোঃ রুহুল আলম রনি জানান, নিরাপদ যানবাহন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মশালা, সমাবেশ, প্রচার, প্রশিক্ষণ, লিফলেট, পোস্টার, ফেস্টুন, প্লেকার্ডের মাধ্যমে সচেতনতা সৃষ্টি, পথচারি ও যানবাহন চালকদেরকে সচেতনত করে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা, মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট পরিধানে সচেনতা সৃষ্টি, শিক্ষিত নতুন চালক তৈরি করা ছাড়াও, কেন্দ্রীয় নির্দেশানুযায়ী ফুটওভার ব্রিজ/আন্ডারপাস, জেব্রা ক্রসিং এবং অন্যান্য নিয়মকানুন মানতে পথচারীদের সচেতন করে তুলতে কাজ করে যাচ্ছে মৌলভীবাজার জেলা শাখা।
এ সময় জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম তাদের মৌখিক বক্তব্য শোনেন ও স্মারকলিপি গ্রহণ করেন।
তিনি আশ্বস্ত করে বলেন, এরই প্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।
উল্লেখ্য- নিরাপদ যানবাহন চাই (নিযাচা) একটি অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ‘নিরাপদ যানবাহন নিশ্চিত করা আমাদের কর্তব্য’ এই বার্তা নিয়ে ২০১৯ সালের ১ জানুয়ারি কার্যক্রম শুরু করা এ সংগঠনটির প্রতিষ্ঠাকাল থেকে মৌলভীবাজার জেলা শাখা বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews