শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না- এম নাসের রহমান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না- এম নাসের রহমান

  • রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক অর্থমন্ত্রী পুত্র সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন- শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি আন্দোলন করছে। আগামী ২৮ তারিখ থেকে চুড়ান্ত সরকার পতন আন্দোলন শুরু হবে। মৌলভীবাজার জেলার শেরপুর পয়েন্টে নেতাকর্মীরা আন্দোলনের জন্য সমবেত হবেন। আপনাদের সেই আন্দোলনের উপস্থিত থাকার আহ্বান জানািচ্ছ।

২২ অক্টোবর বিকেলে কুলাউড়ায় উপজেলার বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আশিফ মোশাররফের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহ-সভাপতি বকশী মিসবাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট ফয়জুন করিম ময়ূন, সহ সভাপিত কাইয়ুম মিয়া ও ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম শকু, কামাল উদ্দিন আহমদ জুনেদ, ড.সাইফুল আলম চৌধুরী, এম এ মজিদ, শামীম আহমদ চৌধুরী ও আজিজুর রহমান মনির প্রমুখ।

Manual6 Ad Code

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান আরও বলেন, কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ৪ বছর পর কাউন্সিলের মাধ্যমে আপনারা আপনাদের নেতা নির্বাচিত করছেন। দলীয় কোন্দল প্রসঙ্গে তিনি বলেন, দলে সদ্য যোগদানকারী আমাকে হাইকোর্ট দেখান। যারা দলের সভাপতির নির্দেশ অমান্য করবে তাদের দলে কোন স্থান হবে না। বিএনপি সভাপতি কেন্দ্রিক সংগঠন। দলের জেলা সভাপতির ্িবরুদ্ধে তারা কেন্দ্রে নালিশ। এরা বিএনপি করতে পারবে না।

Manual7 Ad Code

কাউন্সিলে ৪৬ জন কাউন্সিলার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১৭ ভোট পেয়ে শওকতুল ইসলাম শকু সভাপতি সির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ইংল্যান্ড প্রবাসী ড.সাইফুল আলম চৌধুরী ১৬ ভোট পান। সেক্রেটারি পদে আজিজুর রহমান মনির ও শামীম আহমদ চৌধুরী সমান ২৩ ভোট পান। পরে টসে শামীম আহমদ চৌধুরী সেক্রেটারি পদে বিজয়ী হন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!