ভয়ভীতি ও প্রলোভনেও বিএনপি নেতাদের ভোটে টানা যাচ্ছে না! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ভয়ভীতি ও প্রলোভনেও বিএনপি নেতাদের ভোটে টানা যাচ্ছে না!

  • মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

Manual6 Ad Code

এবে অনলাইন ডেস্ক :: আসন্ন দ্বাদশ নির্বাচনের আগমুহূর্তে নতুন কিছু দলের তৎপরতায় বড় দলের নেতাদের ভাগিয়ে নিয়ে ভুঁইফোড় এসব সংগঠন থেকে নির্বাচনে দাঁড় করানোর চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাধী দল (বিএনপির)। বিএনপিপন্থি কয়েকজন ব্যবসায়ী নেতাকেও ভয়ভীতি ও প্রলোভন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তাতেও কোনো নেতা নির্বাচনে যাওয়ার বিষয়ে আগ্রহ দেখাননি।

দলের গুরুত্বপূর্ণ নেতাদের ভোটে টানতে নানা প্রলোভন দেখালেও তাতে সফল হয়নি সরকার বলে দাবী বিএনপির নীতিনির্ধারকদের । বিএনপির সাবেক নেতাদের স্বতন্ত্র প্রার্থী করার চেষ্টা চলছে। প্রতিটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের ভোটে যেতে ফোন পর্যন্ত করা হচ্ছে।

নেতাদের মতে, সরকার ছোট ছোট দলকেও নির্বাচনে নেওয়ার চেষ্টা করছে। এখন পর্যন্ত কয়েকটি দল ছাড়া বেশির ভাগ দল নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হওয়ার বিষয়ে সাড়া দেয়নি। এটিকে নিঃসন্দেহে প্রাথমিক জয় হিসাবে দেখছেন তারা।

Manual2 Ad Code

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এই নির্বাচন নিয়ে কারও আগ্রহ নেই। তার পরও জোরজবরদস্তি এবং নানা প্রলোভন দেখিয়ে নির্বাচনের মাঠে ছোট ছোট দলকে টানার চেষ্টা করা হচ্ছে। তাতেও সরকার সফল হয়নি।

Manual1 Ad Code

তিনি বলেন, রাজনীতির মাঠে কিছু বেইমান সব সময় থাকে। ওয়ান-ইলেভেনের সময় যারা বেইমানি করেছেন, তারা সফল হতে পারেননি। নিকট অতীতের এই শিক্ষা সবার মাথায় রাখা উচিত। দলের কোনো নেতাকেই তারা ভোটে নিতে পারবে না বলেও তার বিশ্বাস।

Manual2 Ad Code

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করে বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে সরকারের তৈরি করা কিংস পার্টিতে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছে।

Manual1 Ad Code

তিনি বলেন, শাহজাহান ওমরের পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন সরকার কিংস পার্টিতে যোগ দিতে শাহজাহানকে নানাভাবে চাপ দিচ্ছে। কিন্তু শাহজাহান ওমর সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কিংস পার্টিখ্যাত অখ্যাত এসব দলে যোগ দেবেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!