বড়লেখায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার শ্বাসরুদ্ধে হত্যার অভিযোগ মায়ের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

বড়লেখায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার শ্বাসরুদ্ধে হত্যার অভিযোগ মায়ের

  • শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual1 Ad Code

বড়লেখা থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় স্বামীর বাড়ি থেকে লিপি আক্তার (১৯) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। স্বামীর বাড়ির লোকজনের দাবি লিপি আত্মহত্যা করেছে। কিন্তু নিহতের মা লতিবা বেগমের অভিযোগ স্বামীসহ শ্বশুড় বাড়ির লোকজন শ্বাসরুদ্ধ করে হত্যার পর তার গলায় শাড়ী পেছিয়ে ঘরের ভীমের সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। শনিবার সকালে পুলিশ ময়না তদন্তের জন্য নিহত গৃহবধুর লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, উপজেলার নিজ দক্ষিণভাগ গ্রামের প্রবাসী আনছার আলীর মেয়ে লিপি আক্তারের সাথে প্রায় ৩ মাস আগে চুকারপুঞ্জি গ্রামের প্রবাসী বাবুল মিয়ার ছেলে আব্দুল হানিফের বিয়ে হয়। নিহত গৃহবধুর মা লতিবা বেগম জানান, শুক্রবার সকাল ৬টার দিকে তার মেয়ে লিপি বেগম তাকে মোবাইল ফোনে বলে গত রাতে তার স্বামী তাকে মারধর করেছে। সে এখানে আর থাকবে না, বাবার বাড়িতে চলে আসবে। তিনি ঠিক আছে আসবে, এখন মোবাইলটি তোমার স্বামীকে দাও, আমি কথা বলি। কিন্তু সে কথা বলেনি। এরপর ফোন বন্ধ পাওয়া যায়। জুম্মার নামাজের পর হঠাৎ আব্দুল হানিফ (লিপির স্বামী) ফোনে জানায় আমার মেয়ে আত্মহত্যা করেছে। তিনি অভিযোগ করেন, তার মেয়ের স্বামী, তার বোন, চাচা-চাচী পরিকল্পিতভাবে গলায় চার্জারের তার পেছিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর গলায় শাড়ী পেছিয়ে ঘরের ভীমের সাথে লিপি বেগমের লাশ ঝুলিয়ে আত্মহত্যার প্রচারণা চালায়। তিনি মেয়ে হত্যার বিচার চান।

নিহত লিপির স্বামী আব্দুল হানিফ জানান, তার স্ত্রী গলায় শাড়ী পেছিয়ে ভীমের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করেছে এবং এ সময় আপনি কোথায় ছিলেন এমন প্রশ্নের সঠিক জবাব দেননি।

Manual6 Ad Code

থানার এসআই হযরত আলী জানান, ঝুলন্ত গৃহবধুর লাশ উদ্ধারের পর সুরত হাল প্রতিবেদন তৈরী করেন। গলায় শাড়ী পেছানো ছাড়াও মোবাইল ফোনের চার্জারের তার পেছানোও পাওয়া গেছে। শনিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। তবে পিএম রিপোর্টে হত্যার আলামত উঠে আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!