কুলাউড়ায় প্রেমিকের খপ্পরে পড়ে ধর্ষিত প্রেমিকা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

কুলাউড়ায় প্রেমিকের খপ্পরে পড়ে ধর্ষিত প্রেমিকা

  • রবিবার, ৭ মার্চ, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে প্রেমিকের খপ্পরে পড়ে ধর্ষণের শিকার হলেন ১৮ বছরের প্রেমিকা। স্থানীয় লোকজন ০৬ মার্চ শনিবার রাত ১২টায় ধর্ষক রাইন উদ্দিন (২৬) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এই ঘটনায় ধর্ষণের শিকার যুবতী বাদি হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা রাউৎগাঁও ইউনিয়নের মধ্য কৌলা গ্রামের সফর উদ্দিনের ছেলে রাইন উদ্দিনের সাথে একই এলাকার ১৮ বছরের এক যুবতীর প্রায় ৪ বছর থেকে প্রেমের সম্পর্ক। এরমধ্যে ওই যুবতীর অন্যত্র বিয়ে হয়। বিয়ের পরও উভয়ের প্রেমের সম্পর্ক চলতে থাকে। ফলে ওই যুবতীর সংসার টিকেনি বেশি দিন। প্রেমিক রাইন উদ্দিনের কথামত স্বামীকে ডিভোর্স দিয়ে ফিরে আসেন বাবার বাড়ি। এরপর থেকে প্রেমিক প্রেমিকার মধ্যে ফের প্রেমের সম্পর্ক আরও গভীর হয়। বিষয়টি এলাকার মানুষের জানাজানি হয়।

Manual8 Ad Code

শনিবার রাতে প্রেমিকার বাড়িতে যান প্রেমিক রাইন উদ্দিন। এক পর্যায়ে প্রেমিক রাইন উদ্দিন প্রেমিকার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এসময় স্থানীয় লোকজন হাতেনাতে রাইন উদ্দিনকে আটক করে কুলাউড়া থানা পুলিশকে খবর দেন।

Manual5 Ad Code

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রেমিকাসহ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাইন উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে প্রেমিকা তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

Manual4 Ad Code

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, রোববার ০৭ মার্চ ধর্ষণের অভিযোগে আটক রাইন উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে এবং ধর্ষিতা যুবতীকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!